দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: আমি বিশ্বব্যাংক থেকে অনুদান এনে পলাশবাসীর উন্নয়ন করতে চাই, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী (২) পলাশে ধানের শীষে মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান।
৩১ জানুয়ারি (শনিবার) পলাশের জিনারদী কালীমাতা মন্দিরে কীর্তন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাস্তাঘাটে অবস্থার বেহাল দশা, জনগনের সুবিধার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আমি সুযোগ পেলে বিশ্বব্যাংক থেকে অনুদান এনে এলাকার উন্নয়ন করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পলাশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারনায় উপস্থিত হয়ে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেয়ার আহ্বানও জানাচ্ছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নরসিংদীতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, নির্বাচনে বিজয়ী হয়ে নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন আমার রয়ে়ছে। তাছাড়া নরসিংদীকে আরো নতুনত্বে রূপ দিতে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে অনেক কিছুই চিন্তাভাবনায় রয়েছে বলে জানান তিনি।
উক্ত কীর্তন অনুষ্ঠানে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় ড. আব্দুল মঈন খানকে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দূর দুরান্ত থেকে আসা ভক্তবৃন্দ, এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।