পিংকী আক্তার, শিক্ষানবিশ প্রতিনিধি
নবাগত পুলিশ সুপার যোগদানের পর থেকে তার সার্বিক দিক-নির্দেশনায় জেলার সকল থানা/ইউনিটের সবাই মাঠে থেকে অদ্যাবধি পর্যন্ত নিয়মিত মামলা/পরোয়ানামূলে ৪০ জন এবং প্রিভেন্টিভ ০৩জন, উদ্ধারজনিত ০২জনসহ সর্বমোট ৪৫জনকে গ্রেফতার করা হয়।
রায়পুরা থানা কর্তৃক ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার এবং মাধবদী থানা পুলিশ কর্তৃক ১১ পিস ইয়াবা উদ্ধারসহ ০১জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া জেলার চলমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত ও আরো উন্নয়নের লক্ষ্যে টহল জোরদারকরণ,পূজামন্ডপ পরিদর্শন, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।