মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

আফরোজা হোসেন আখি,শিক্ষানবিশ প্রতিনিধি / ২১০ বার
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আফরোজা হোসেন আখি,শিক্ষানবিশ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। কিন্তু যারা ক্ষমতার লোভে দেশকে ভারত বানিয়েছে, চাঁদাবাজি ও খুন খারাপিতে লিপ্ত, তাদের বাংলার মসনদে আর দেখতে চাই না।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তারা নিজেরা নিজেরা ভাগ-বণ্টনের কারণে সমস্যায় জড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতারাও আজ নিরাপদ নন। ব্যবসায়ীরাও নিরাপদ নয়। এমনকি সোহাগের মতো সন্তানকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই ইতিহাস দ্বিতীয়বার দেখতে চাই না।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)। প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, “নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার অঙ্গীকার”নিয়ে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ