তৈয়বুর রহমান ভূঁইয়া, শিবপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য, আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন যুবরাজ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা, প্রকৌশলী স্বপন, আরমান মিয়া,দোলন মিয়া ও ইয়ামিন মিয়া।
ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী উজ্জ্বল মৃধা,মাসুদ ভূঁইয়া ।যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রনি ও মোঃ সোহাগ। জেলা কৃষক দল নেতা কমল।ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর সহ আরো উপস্থিত ছিলেন ভিপি হালিম, মোঃ মোস্তফা ও মিশেল।
মহিলা দলের পক্ষ হতে উপস্থিত ছিলেন, মোসাম্মৎ হাবিবা আলম, মোসাম্মৎ কুহিনোর, মোসাম্মৎ শাহিনুর সহ আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে আলমগীর হোসেন যুবরাজ বলেন, বিএনপির আদর্শ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক , নরসিংদী (৩) শিবপুরের গন মানুষের নেতা আলহাজ্ব মন্জুর এলাহীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।