বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

দিপ্ত দাস / ২৫১ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: জিনারদী রেলস্টেশনে জনতার ঢল, নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

১৩ জুলাই (রবিবার) পলাশের জিনারদী রেলস্টেশনে দ্বিতীয় বারের মত নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনটি সফল করার লক্ষ্যে জিনারদী, পাঁচদোনা, চরনগরদী, বাড়ারচর, শীলমান্দি ও আশপাশের অঞ্চলের সকল জনসাধারণ অংশগ্রহন করে।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের সভাপতি নিছার খান। তিনি বলেন, জিনারদী, পাঁচদোনা, শীলমান্দি ও আশপাশের অঞ্চলের সর্বস্তরের মানুষের এই প্রানের দাবিটি পূরন করতে হবে এবং রেলযাত্রাপথে দীর্ঘদিন এই ভোগান্তির একটা সুষ্ঠ সমাধান করতে হবে। আরো বক্তব্য রাখেন, পলাশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ খান। তিনি বলেন, বাংলাদেশের অমৃত সাগর কলা সবচেয়ে বেশি উৎপন্ন হয় এই জিনারদী ও আশেপাশের অঞ্চলে এবং উৎপাদিত কলা ট্রেনের মালবাহীতে বগীতে ঢাকাতে পৌঁছায়। ব্যবসায়িক যোগসূত্র ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে ট্রেনটির যাত্রা বিরতি চাই।

এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী, জিনারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফোরকান পাঠান, সাধারণ সম্পাদক হাসেম মিয়া, সহ-সভাপতি নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, যুবদল নেতা আপেল মাহমুদ ও মনিরুজ্জামান ইমন প্রমুখ সহ আরো অনেকে। দলমত নির্বিশেষে উপস্থিত থেকে একে একে আরো অনেকেই বক্তব্য প্রদান করেন।

এই মানববন্ধনে এলাকাবাসীরও একটাই দাবি যে কোনো মানসম্পন্ন একটি ট্রেন যাতে জিনারদী স্টেশনে যাত্রা বিরতি দেয়া হয়। বক্তারা বলেন, এই ট্রেনটির যাত্রাবিরতি দিলে জিনারদী, পাঁচদোনা, শীলমান্দি ও আশেপাশের সকল মানুষের ব্যবসা বাণিজ্য, জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে এবং নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ