রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার / ৫১ বার
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

শাহিনুর আক্তার বেলাবো প্রতিনিধি: ‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর সকাল ১১টায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে বেলাবো উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুদকের অবসরপ্রাপ্ত পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকীর সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি বেলাবো শাখার সভাপতি মো. এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি উপাধ্যক্ষ এএইচএম সানা উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বেলাবো সরকারি পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এসএমসি,র সদস্য, এনজিও, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নারী পুরুষের বৈষম্য তুলে ধরে জেন্ডার বাজেটের বিভিন্ন দিক আলোচনা করেন এবং শিক্ষায় জিডিপির নূন্যতম ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ