রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

আজ ১২ ডিসেম্বর নরসিংদী হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দিপ্ত দাস / ৩৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দিপ্ত দাস, নিজস্ব প্রতিবেদক: ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি থেকে যাত্রা শুরু হয়ে বিজয় র‍্যালিটি জজ কোর্টে এসে শেষ হয়।

নরসিংদী জেলা প্রশাসকসহ জেলার অধিকাংশ মুক্তিযোদ্ধাগন র‍্যালীতে অংশগ্রহন করেন।

তারপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান। শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) অনজন দাশ।

আলোচনা সভা শেষে, সকলকে ১৬ ডিসেম্বরের দিনটিকে স্মরণ করিয়ে কুশল বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ