বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

মনোহরদীতে উপজেলা নির্বাচন প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৯৯ বার
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:  নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে পিস ফ্যাসিলিটেটর (পিএফজি)মনোহরদী শাখার উদ্যোগে
মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি’র পিস আ্যম্বাসেডর এবং মনোহরদী উপজেলা পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদেও সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুর কাশেম।

পিএফজি’র কো-অর্ডিনেটর এবং দৈনিক গ্রামীণ দর্পনের সম্পাদক কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু,বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দীন,গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বারাকাত রবিন। নির্বচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবু প্রিয়াশীষ রায়,মাসুদুর রহমান।

ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদপ্রার্থীদের মাঝে বক্তব্য রাখেন আক্দুল কাদির মৃধা,তৌহিদ সরকার, আব্দুল্লাহ আল মামুন,দেলোয়ার হোসেন পাভেল,সৈয়দ মাহমুদুর হাসান লিটু। ভাইস চেয়ারম্যান(মহিলা)পদপ্রার্থীদের মাঝ বক্তব্য রাখেন আফরোজা সুলতানা রুবী,শাহানাজ পারভনি এবং বেদেনা আক্তার।
সভায় নির্বাচনী প্রতিদ্বন্দি প্রার্থী ছাড়াও পিএফজি’র নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ