রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

রায়পুরায় হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু

রোমান পথিক / ৪৪৬ বার
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় হিটস্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা চাঁনুপুর ইউনিয়নের সওদাগর কান্দির প্রবাসী এনামুলের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর আনুমানিক দেড়টায়। চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার ও মৃত ইয়াসিনের নানা মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান,ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ