বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বেলাবতে মোবাইল কোর্ট পরিচালনায় ৬ টি মামলায় ২৭,০০০ টাকা জরিমানা

শাহিনুর আক্তার / ৪১২ বার
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

শাহিনুর আক্তার, বেলাব প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের অংশ হিসেবে বেলাবো উপজেলার বেলাবো বাজারে ফলের দোকান, ইফতারের দোকান ও মুদিদোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৫ মার্চ বিকাল ৩.৩০ এ বেলাব উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ০৬ টি মামলায় ২৭,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেলাব থানার ওসি আজিজুর রহমান, বেলাব থানার পুলিশ, আনসার প্রমুখ।

এসময় বেলাব উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হাসান বলেন জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে সব সময়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ