বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষায় ঘোড়াশালে স্বাগত রেলি

এমায়েত হোসেন / ৪২২ বার
আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

এমায়েত হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি : ১০ ই মার্চ, রবিবার আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পলাশের ঘোড়াশালে বাংলাদেশ ইসলামী আন্দোলন পলাশ উপেজলা শাখার উদ্যোগে এক স্বাগত র‍্যালি করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পলাশ উপেজলা শাখার কর্মীবৃন্দ এবং এলাকার ধর্ম প্রাণ মুসল্লিগন।

সবাই যেনো রমাজনের পবিত্রতা রক্ষা করে চলেন, দিবেন বেলায় সকল প্রকার খাবার হোটেল ও রেস্তোরা বন্ধ রাখেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সকল প্রকার অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ ইত্যাদি বিষয়ে আহবান জানানো হয় র‍্যালিটিতে।

বাদ আসর র‍্যালিটি ঘোড়াশাল বাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঘোড়াশাল ঘোড়া চত্বর এসে শেষ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ