সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

বাহেরচরে জ্বলছে দুর্বৃত্তের দেয়া আগুন; বাড়ি-ঘর রক্ষার্থে চেষ্টা এলাকাবাসীর।

রোমান পথিক / ৪১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাহেরচরে জ্বলছে দুর্বৃত্তের দেয়া আগুন; বাড়ি-ঘর রক্ষার্থে চেষ্টা এলাকাবাসীর।

রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বাহেরচর পূর্বপাড়া মোঃ ফরিদ মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা খড়ের পুঞ্জিতে অগ্নিসংযোগ করে। বুধবার দিবাগত রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ৬বিঘা জমির খড়ের পুঞ্জিতে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখায় খড়ের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দেড় দুই ঘন্টার চেষ্ঠায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।

সৌদিআরব প্রবাসী মোঃ ফরিদ মিয়ার স্ত্রী জানান, প্রায় ৪০ বছর যাবৎ আমরা এখানে বাস করছি। এমন কোনো দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। গতপরশু পাশের ঘরের দেবড়ের সাথে ঝগড়া হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিশের মাধ্যমে মিমাংসা হয়। মিমাংসার পর আজ আমার খড়ে আগুন। আমি কোনো বুঝিনা! তিনি আরো জানান বুধবার দিবাগত রাতে কে বা কারা আমার খড়ের পুঞ্জিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রায় ৫/৬ কানি জমিতে চাষকৃত ধানের খড় ভস্মীভূত হয়। এতে আমার অনেক ক্ষতিও হয়।

 

এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় বাড়িঘরে আগুন আসা থেকে রক্ষা পায়। সময় মতো আগুন নিভাতে না পারলে আমার আরও বেশি ক্ষতি হতো। এবেপারে ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ