রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

খন্দকার তারেক / ৫২৩ বার
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার তারেক, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া রিয়া গার্মেন্টস মোড় সংলগ্ন এক বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসি।

পারিবারিক সূত্রে জানা যায় ছেলেটির নাম রোমিও(১৬)।
মৃত রোমিও(১৬) নওগাঁ জেলার আত্রাই থানার মহাদিঘী এলাকার মো:সোহাগ মিয়ার ছেলে।

রোমিও উত্তরা- বি.এইচ.বি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র বলে জানায় মামা সজিব।
তিনি আরো জানান গতকাল রাতে মা ও ছেলের মুঠোফোনে কথাকাটাকাটি হয়,এক পর্যায় মোবাইল বন্ধ করে দেয়।পরবর্তীতে মামা সজিবকে অনুরোধ জানানো হয় ছেলে রোমিওর অবস্থান জানানোর জন্য।

সজিব আজ সকালে এসে বন্ধ ঘর পেয়ে তাৎক্ষণিক টিনের চাল ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় রোমিওর লাশ দেখতে পায়।।

পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ