বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

বেলাবো তে আয়শা খানমের চতুর্থ প্রয়াত দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহিনুর আক্তার / ৫৮২ বার
আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি: ২রা জানুয়ারি বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট নারী নেত্রী মহান মুক্তিযুদ্ধ সহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক আয়েশা খানমের চতুর্থ প্রয়াত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আয়েশা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উনার বিদ্রোহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়েশা খানমের স্মৃতি চর্চা করে বক্তব্য রাখেন নাজিরীন হক হেনা সাধারণ সম্পাদক, নাজমুন নাহার আমেনা সহ সভাপতি, রোকসানা আক্তার ল‍িগ‍্যাল এইড সম্পাদক, আসফিয়া আক্তার হেনা সহ সাধারণ সম্পাদক, প্রত্যেকের বক্তব্যে আয়েশা খানমের ন‍্যায় আদর্শ নীতি মাধুর্য ফুটে ওঠে। আয়েশা খানমের জীবন আচরণ নিয়ে বক্তব্য দেন সভাপতি রাবেয়া খাতুন শান্তি। বক্তব্যের মাধ্যমে এই সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ