রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

বেলাব ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের নৌকা মার্কা প্রচারণা ও উঠান বৈঠক

শাহিনুর আক্তার / ৫২০ বার
আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী)প্রতিনিধি: ১লা জানুয়ারি রোজ সোমবার সন্ধায় নির্বাচনী সভায় বেলাব ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গলাপ মিয়ার সভাপতিত্বে বেলাবো ইউনিউনের ৪,৫,৬ ওয়ার্ডে নৌকার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বিশেষ অতিথি ছিলেন বেলাব উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, নরসিংদী জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মেরাজুর মাহমুদ মেরাজ,বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাসহ উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী।

বক্তব্যে বেলাবো উপজেলার কৃতি সন্তান মানবিক চিকিৎসক,সাবেক যুবলীগ নেতা ডা. মোঃ সোহরাব হোসেন তমাল বলেন যে ঐক্যবদ্ধ চর বেলাব ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারী
বিপুল ভোটে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির পক্ষে নৌকা মার্কায় বিজয় ছিনিয়ে আনবে। তাছাড়া পুরো চরবেলাব বাসি নৌকার জন্য এক হয়ে কাজ করবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ