রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

বেলাবতে পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ও ২ ব‍্যবসায়ীকে কারাদণ্ড

শাহিনুর আক্তার / ৬১১ বার
আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

 

শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বেলাবতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দায়ে ২ জন ব‍্যবসায়ী কে একই অপরাধ বারংবার করার অপরাধ‍ে ৭ দিনের বিনাশ্রম কারদন্ড করা হয়েছে। এ সময় ৩ জন ব‍্যক্তিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদ নাজমুল হাসান সহকারী কমিশনার (ভূমি) বেলাব, নরসিংদী।

বেলাবো বাজারে কিছু অসাধু ব‍্যবসায়ী পেয়াজ ও নিত‍্য প্রয়োজনীয় অন‍্যান‍্য দ্রব‍্যের দাম বাড়িয়ে ভোক্তাদের ঠকাচ্ছেন মর্মে অভিযান পেয়ে বেলাবো বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

বেলাব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেঁয়াজের দাম বেশি রাখায় ৩ জন ব‍্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধ বারংবার করার কারণে ২ জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে বেলাব উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজ বিক্রির পাইকারি দোকানে দেখা যায় তারা নিজেরা ভুয়া রশিদ বানিয়ে মূল্য লিখে খুচরা বিক্রেতাদের কাছে দাম বাড়িয়ে বিক্রি করছেন।

খুচরা বিক্রেতা আবার আরেক ধাপ দাম বাড়িয়ে বিক্রি করেন। বিষয়টি ব্যবসায়ীরা প্রথমে অস্বীকার করলেও সঠিক তথ্য সংগ্রহ করে এর সত্যতা নিশ্চিত করে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা
করা হয়। তাছাড়া একই অপরাধ বারবার করাই ২ জনকে বিনাশ্রমের কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ