সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নরসিংদীর সুমনের

প্রতিনিধির নাম / ৫৯৫ বার
আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নরসিংদীর সুমন মিয়া (৪২) নামের এক যুবক। রবিবার (১১ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন মিয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। সে সিঙ্গাপুরে স্ত্রী ও পাঁচ মাসের কন্যাকে নিয়ে বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিঙ্গাপুর থেকে সুমনের মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। পরে সেখান থেকে বালুচর পাড়া গ্রামে নিয়ে আসা হবে। পরের দিন বুধবার সকাল ১০টায় বালুচর পাড়া মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে সুমনের লাশের দাফন করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ