বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শাহিনুর আক্তার / ৫৬৮ বার
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

শাহিনুর আক্তার(বেলাব ) প্রতিনিধি: বেলাব উপজেলার রাজাবাগ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হলো ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান।

০৩ রা ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় রাজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন খানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আবুল কালাম খানের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সেলিম মোল্লা , সহকারি শিক্ষক হুমায়ুন খান,সাবেক সভাপতি আনোয়ার সাদত মোল্লা, প্রাক্তন ছাত্র রবিন মোল্লা সহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা মাহমুদা লিপি, সহকারি শিক্ষিকা মাহিনুর আক্তার, সহকারি শিক্ষিকা তানিয়া, সহকারি শিক্ষিকা বর্ণা সহ বিদায়ী শিক্ষার্থী ও স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম খান।
আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীদের সফলতার জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ