বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শাহীনুর আক্তার / ৫৭৪ বার
আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বেলাব উপজেলার রাজাবাগ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হলো ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান।

০৩ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় রাজারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন খানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আবুল কালাম খানের সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সেলিম মোল্লা , সহকারি শিক্ষক হুমায়ুন খান,সাবেক সভাপতি আনোয়ার সাদত মোল্লা, প্রাক্তন ছাত্র রবিন মোল্লা সহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন রাজারবাগ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা মাহমুদা লিপি, সহকারি শিক্ষিকা মাহিনুর আক্তার, সহকারি শিক্ষিকা তানিয়া, সহকারি শিক্ষিকা বর্ণা সহ বিদায়ী শিক্ষার্থী ও স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম খান।

বক্তারা বলেন, তোমাদের আগামীর দিনগুলোকে সৌন্দর্য্য মন্ডিত করতে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে উঠবে। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামীর ভবিষ্যৎ।
আলোচনা পর্ব শেষে স্কুলের শিক্ষার্থীদের সফলতার জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ