মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উন্নয়নের কন্ঠ যুদ্ধা আব্দুল খালেক ভূঁইয়াকে সংবর্ধনা

প্রতিনিধির নাম / ৫৫১ বার
আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ ঢাকা ক্যান্টনমেন্ট শাখার সহ সভাপতি, প্রধানমন্ত্রীর উন্নয়নের কন্ঠযুদ্ধা আব্দুল খালেক ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে সংগঠনটির ক্যান্টনমেন্ট শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুস সুবহান সাহেবের ঢাকা ক্যান্টনমেন্টের মানিকদীস্থ বাসবভনে এ ঘরোয়া সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ক্যান্টনমেন্ট শাখার সভাপতি আলী আজ্জম মাস্টার, সিনিয়র সহ সভাপতি ফরিদপুরের কৃতি সন্তান, টুঙ্গিপাড়া-গোপালগঞ্জবাসীর শ্রদ্ধার পাত্র আব্দুস সুবহানসহ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল খালেক ভূঁইয়া বলেন, আমি আমার প্রাণের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ক্যান্টনমেন্ট শাখার সভাপতি আলী আজ্জম মাস্টার এবং সিনিয়র সহ সভাপতি আব্দুস সুবহান স্যারের উৎসাহ,অনুপ্রেরণা এবং পরামর্শের আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে গান রচনা,সুর করা এবং গাওয়া শুরু করি।
এসময় প্রধানমন্ত্রীর উন্নয়নের কন্ঠযুদ্ধা আব্দুল খালেক ভূঁইয়াকে উপস্থিত অতিথিবৃন্দ মিষ্টি মুখ করান। সকলের অনুরোধে আব্দুল খালেক ভূঁইয়া গান পরিবেশন করেন।
উল্লেখ, আব্দুল খালেক ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে গান লিখে,সুর করে এবং গেয়ে আসতেছেন। যা ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ,উদ্দীপনা যোগাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ