মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম / ৫৫০ বার
আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকীকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঢাকা ক্যান্টনমেন্ট শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাতে ধানমন্ডিস্থ নিজ বাসভবনে সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঢাকা ক্যান্টনমেন্ট শাখার সভাপতি আলী আজ্জম মাস্টার, সহ সভাপতি ও শহীদ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর উন্নয়নের কন্ঠ যুদ্ধা আব্দুল খালেক ভূঁইয়া, শহীদ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল ফারুক।
এসময় সংগঠনটির ক্যান্টনমেন্ট শাখার তত্ত্বাবধানে সংগঠনের ক্যান্টনমেন্ট শাখার সহ সভাপতি আব্দুল খালেক ভূঁইয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গান লিখে,সুর করে গাওয়ার জন্য সংগঠনের ক্যান্টনমেন্ট শাখার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এ ধরণের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ