বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নরসিংদী-১ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দারুস সালাম শাকিল।

আমিনুর রহমান সাদী / ৬৩৪ বার
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

আমিনুর রহমান সাদী, নিজস্ব প্রতিবেদক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সমর্থকদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দারুস সালাম শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছে। সাংগঠনিক ছাড়াও এলাকাতে সামাজিক কর্মকান্ড চালিয়ে বিরাট পরিচিতি রয়েছে।

এলাকাতে ভাল মানুষ হিসেবে নাম ডাক রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পরিক্ষিত ত্যাগী আর্দশের সৈনিক হিসেবে পরিচিতি রয়েছে।

দারুস সালাম শাকিল জানান, গ্রুপিং বিভাজনের অবসান ঘটিয়ে নরসিংদী সদর আসনের আওয়ামী লীগের সবাইকে একটা ছাতার নীচে নিয়ে আসতে চাই। ঐতিহ্যবাহী নরসিংদীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, একটা সরকারি মেডিকেল স্থাপন, একট আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা আর নরসিংদী পৌরসভাবে সিটি করপোরেশনে উন্নীত করা – আমার দীর্ঘদিন এর স্বপ্ন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ