শাহিনুর আক্তার,বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষক পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ নভেম্বর ) শনিবার দুপুরে বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভূইঁয়া রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার জুলাখা শারমিন ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এসময় ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমেটি ঘোষণা করেন বেলাব উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইঁয়া রিটন।
সভাপতি হন মোঃ নাসির উদ্দিন প্রধান শিক্ষক ,বেলাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যগ্ম আহবায়ক আবুল কালাম খান প্রধান শিক্ষক,রাজার বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,যুগ্ম আহবায়ক মোঃ সুলায়মান খন্দকার প্রধান শিক্ষক, বেলাব ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সদস্য সচিব মোঃ আজিজুল হক সহকারি শিক্ষক,চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো অনেকেই।