বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

রায়পুরায় ২০ বোতল মদ সহ ২জন আটক।

রোমান পথিক / ৬৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

রোমান পথিক রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ২০ বোতল দেশীয় মদ সহ দুই মাদক কারবারী কে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন সাকিব এবং রাজিব মিয়া।

 

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই আরিফ রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় দুইজন মাদক কারবারী দেশীয় মদ নিয়ে বীর শ্রেষ্ঠ মতিউর নগর চত্বরের দিকে আসিতেছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা টের পেয়ে পালিয়ে যাবার চেষ্ঠা করে। এসময় দৌঁড়ে গিয়ে তাদের আটক করা হয় এবং তাদের তল্লাশি চালিয়ে ২০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ