বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সহ আটক ৪, ১৮টি বোমা ও দেশীয় অস্ত্র জব্দ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান / ৫৯৪ বার
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

 

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:  নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, রোববার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।

 

গ্রেপ্তাররা হলেন- জেলা যুবদল নেতা দিদার হোসেন ভূঁইয়া (৪০), সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।

গত শনিবার রাত ১২টার দিকে চিনিশপুরে দিদার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি হাত বোমা, হাত বোমার বিস্ফোরিত অংশ, ২৫টি ছোট-বড় কাঠের লাঠি, পাঁচটি ইটের টুকরো জব্দ করা হয় বলে দাবি পুলিশের।

 

সদর থানার ওসি জানান, গোপন তথ্যে দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

রোববার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি আবুল কাশেম জানান। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতাকর্মী।

“সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সব মামলায় জামিনে আছেন”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ