বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

আল-আকসা মসজিদে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলাহুল উম্মাহ যুব সংঘ

মোঃ লুৎফর রহমান সাকিব, নরসিংদী টিভি. / ৮৯১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

দখলদার ইসরাইলি নৃশংস গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপাড়ার অরাজনৈতিক সেবামূলক সংগঠন ইসলাহুল উম্মাহ যুব সংঘ। ১১ অক্টোবর বুধবার আসরের নামাজের পর এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলাহুল উম্মাহ যুব সংঘের সদস্য ছাড়াও একাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, দখলদার ইসরায়েলিরা যুগের পর যুগ ফিলিস্তিনে তাদের আধিপত্য বিস্তার করে নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে,শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না তাঁদের রোষানল থেকে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন যে, এখনই সময় আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর।আমরা ইসরায়েলি পণ্য ভয়কট করার মাধ্যমেও ইসরায়েলের বিপক্ষে অবস্থান করতে পারি,আর এটাও হবে আমাদের একধরণের প্রতিবাদ।
এছাড়া সমাবেশে বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান ও জানান বক্তারা।

পরে বিক্ষোভ মিছিলটি মেহেরপাড়া জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে রাইনাদী দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাথায় গিয়ে শেষ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ