বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে ডিসির মতবিনিময়।

সৈয়দ মুহাম্মদ ইমরান হাসান / ৬৭০ বার
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নরসিংদীতে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু কাউছার সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নে এবং একটি ভবন নির্মাণের জন্য নরসিংদী গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অনিক সাহা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সানাউল্লাহ মিয়া ও ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ।

পরে মতবিনিময় সভা শেষে শহরের বানিয়াছল রেলওয়ে কলোনীতে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ