বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বেলাবতে ঈদে মিলাদুন্নবী(সঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার / ৬৫৩ বার
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর বেলাবতে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার সররাবাদ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহ্ আলম মিয়ার বাড়িতে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা উত্তর জাকের পার্টির সাধারন সম্পাদক ও সংসদীয় আসননরসিংদী-৪(বেলাব-মনোহরদী)হতে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফয়সাল আহমেদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন বেলাব উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক হুমায়ুন কবির,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ জাকের পার্টির নেতৃবৃন্দ।

এ সময় (বেলাব-মনোহরদী)সংসদীয় আসন জাকের পার্টির হতে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফয়সাল আহমেদ আব্দুল্লাাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অভিব্যক্তি ব্যক্ত করেন। আগামী জাকের পার্টির কাউন্সিল সাফল্য মন্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ