বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিবপুরে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম / ৫৯৭ বার
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর শিবপুর থেকে সাইফুল ইসলাম(৫০) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার গরু ব্যবসায়ী।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ