বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে মরদেহ উদ্ধার

আমিনুর রহমান সাদী / ৬৩৬ বার
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুরে অজ্ঞাত ফাইজুল মিয়া (১৬) নামে কিশোরের মরদেহ পাওয়া গেছে। রবিবার সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

নিহত ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো । কলেজ কতৃপক্ষ এবং শিক্ষার্থীরা জানায়, সকালে কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ের পূর্ব পাশে একজনের মরদেহ ভাসতে দেখে শিক্ষার্থীরা। পরে কলেজ কতৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কতৃপক্ষ। নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ