বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মনোহরদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

আবুল কালাম / ৭৭০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

আবুল কালাম (মনোহরদী): মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রামপুর গ্রামে মূল সড়কের গাঁ ঘেঁষে অবস্থিত বড় একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পার্শ্ববর্তী আরেকটি পুকুর ভরাট করা হচ্ছিলো। এতে করে ভবিষ্যতে গ্রাম্য রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে। ইতোপূর্বে ইউএলএও, খিদিরপুর সাহেবের মাধ্যমে পুকুরের মালিক পক্ষকে একাধিকবার এরূপ কার্য থেকে বিরত থাকার জন্য উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ হতে নির্দেশনা প্রদান করা হয়।

 

অদ্যকার ভ্রাম্যমান আদালতে মালিকপক্ষ অপরাধ স্বীকার করেন এবং মালিক পক্ষকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আলোকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ড্রেজারের পাইপসহ ড্রেজার মেশিন সেখান থেকে অপসারণের নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে এক্ষেত্রে প্রয়োজনীয় বিধান মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়। জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনোহরদী, নরসিংদীর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করে পুলিশ বিভাগ, মনোহরদী থানা, নরসিংদী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ