রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনের বাসায় অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম / ৭১১ বার
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনের বাসায় অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি নরসিংদী: বিএন পির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবন এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৩১ মে) বিকেল পৌনে পাঁচটায় সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে একটি মাইক্রোবাসে করে দূর্বৃত্তরা খায়রুল কবির খোকনের বাড়ির সামনে গিয়ে বাড়ির ভিতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় ভয়ে বাড়ির কেয়ারটেকার জাকির পালিয়ে গেলে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে বাড়িটির দ্বিতীয় তলায় অগ্নিসংযোগ ঘটিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সংবাদ পেয়ে ফায়ার সার্বিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ত্রিশ মিনিট চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনি।এছাড়া আমরা বাড়িতে ঢুকার সময় নিচে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পেয়েছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ