রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান

নিজস্ব প্রতিবেদক / ৭৪৪ বার
আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল।

 

নিজস্ব প্রতিবেদক : ২৪ মে বুধবার ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয় মেহের আয়াত জেরিন ও ইমরান মাহমুদুল এর বিবাহ অনুষ্ঠান।
ইমরান মাহমুদুল তাঁর নিজস্ব ফেসবুক ফেরিফাইড পেইজে এই খবরটি নিশ্চিত করেন।
এই তারকা বলেন যে “আলহামদুলিল্লাহ
বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ”

 

নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়ে ইমরান মাহমুদুল আরও বলেন “আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ “

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ