রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেলো প্রবাসী যুবক রায়হানের।

আবুল কালাম / ৬৮৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেলো প্রবাসী যুবক রায়হানের।

আবুল কালাম, মনোহরদীঃ নরসিংদীর জেলার মনোহরদীতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদীয়া গ্রামের প্রবাস থেকে ছুটিতে আসা রায়হান নামের যুবক বজ্রপাতে মৃত্যু বরণ করছে।ঘটেছে।

(২৩ মে) মঙ্গলবার দুপুরে প্রচন্ড বজ্রপাত সহ বৃস্টি হয়, অতিরিক্ত বজ্রপাতের কারনে মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ভারী বৃষ্টিপাতের সময় পাতরদিয়া গ্রামের নিজ বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠের ধারে দাঁড়িয়ে ছিলেন মৃত বাদল মিয়ার ছেলে ২৪ বছর বয়সের রায়হান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

স্থানীয়রা আরো জানান, রায়হান কাতার প্রবাসী। মাত্র কয়েকদিন আগে ৬ মাসের ছুটিতে দেশে আসেন তিনি।দৌলতপুর ইউপি চেয়ারম্যান শরীফ মাহমুদ খাঁন বাহালুল বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিকভাবে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ দাফন হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ