বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ করলেন উপজেলা আওয়ামীলীগ

আবুল কালাম / ৭১৭ বার
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ করলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

আবুল কালাম, মনোহরদীঃ রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

 

উল্লেখ্য, গত (১৯ মে) শুক্রবার সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তিক্তা দেওয়ার সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে (২২ মে) সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় মনোহরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন সব বাধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা করছে। আমরা এই হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ