বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে পিঁয়াজ – রসুন সহ বিভিন্ন শাক সবজির এর মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে

মনির হোসেন / ৮০৮ বার
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

নরসিংদীতে পিঁয়াজ -রসুন সহ বিভিন্ন শাক সবজির এর মূল্য লাফিয়ে বাড়ছে

শিবপুর প্রতিনিধিঃ সপ্তাহের ব্যবধানে নরসিংদী জেলার প্রতিদিনের ও সপ্তাহের বাজার, সুপার মাকেট সহ সকল স্থানে পিঁয়াজ -রসুন সহ বিভিন্ন শাক সবজির এর মূল্য লাফিয়ে বাড়ছে, এতে ক্রেতা সাধারণ হিমশিম খাচ্ছেন। এই পণ্যের মূল্য আরো বৃদ্ধি পেতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

নরসিংদী জেলার সবকটি হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় সারাদেশের মতো লাফিয়ে বাড়ছে । ১৩ ই মে রোজ শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, নরসিংদী সদর বাজার, শিবপুর বাজার, মনোহরদী বাজার, রায়পুরা বাজার , পলাশ ও মাধবদী বাজার সহ জেলার সবকটি হাট-বাজারে প্রতি কেজি পিঁয়াজ ৬০ টাকা ও রসুন ১৬০/১৫৫ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।অথচ গত ৭ও ৮ ই মে জাতবেদে প্রতি কেজি পিঁয়াজ ৪০/৪৫ টাকা মূল্যে ও প্রতি কেজি রসুন ১২০/১২২ টাকা বিক্রি হয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে পিঁয়াজ কেজি প্রতি ১৫/২০ টাকা ও রসুন কেজি প্রতি ২০/২২ টাকা মূল্য বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতা সাধারণ পিঁয়াজ – রসুন ক্রয় করতে হিমশিম খাচ্ছেন।

 

এবং অনেকেই খুচরা ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডাতায় জড়াচ্ছেন। কি আর করবেন শেষ-মেষ ব্যবসায়ীদের হাকা মূল্যে সদাই করছেন।এব্যাপারে আলাপকালে একাধিক ব্যবসায়ী বলেন, গত দুদিন ধরে পাইকারী বাজারে পিঁয়াজ – রসুন এর মূল্য বৃদ্ধি পেয়েছে তাই আমরাও বেশী দামে বিক্রি করছি। বিষয়টি ক্রেতাদের বুঝাতে হিমশিম খাচ্ছি।সামনে পিঁয়াজ – রসুন এর মূল্য আরো বাড়তে পারে। ফলে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বিক্রেতা ও ক্রেতা সাধারণের উপর। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদা করার জন্য সংশ্লিষ্ট জেলার উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ