বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নরসিংদী টিভির সাবেক রায়পুরা প্রতিনিধি রিদুয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম / ৬৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

জগন্নাথবিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্য‌মের প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনে ‘অর্থ সম্পাদক’ পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর রিদুয়ান ইসলাম।

তিনি রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি চ্যানেল আই অনলাইনে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। জানা যায়, বৃহস্পতিবার (১১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিতনহয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলা প্রতিবেদক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহনাফ তাহমিদ ফাইয়াজ। জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এ প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিদুয়ান ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ।

উল্লেখ্য, রিদুয়ান ইসলাম দীর্ঘদিন আঞ্চলিক টেলিভিশন নরসিংদী ডট টিভির রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন৷ রিপোর্ট নরসিংদী টিভি নিউজ ডেস্ক

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ