বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

মাড়াইকলে চাপা পড়ে প্রাণ গেলো চালকের

প্রতিনিধির নাম / ৭৭২ বার
আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে ভুট্টা মাড়াই করতে গিয়ে মেশিনের নিচে চাপা পড়ে নুরনবী (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী বগারচর এলাকার ময়ফুল হাজির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, নুরনবী দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে অন্যের ভুট্টা মাড়াই করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ মার্চ) দুপুরে ভুট্টা মাড়াই করার জন্য মাড়াইকল নিয়ে দক্ষিণ বগারচর এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে মেশিন উল্টে গিয়ে নিচে চাপা পড়েন নুরনবী। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ